সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রপ্তানির ৫২ বিলিয়ন ডলার রেকর্ড

রিপোর্টারের নাম : / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৪ জুলাই, ২০২২

সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে শুধু পণ্য রপ্তানি বাবদ ৫২ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার আয় এসেছে, যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। কোনো এক অর্থবছরে এর চেয়ে বেশি আয় আর আসেনি। এই আয় আগের অর্থবছরের চেয়ে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৪ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবি সংশ্লিষ্টরা আশা করছেন, সেবা খাতের আয়ের হিসাব যুক্ত হলে সদ্য শেষ হওয়া এই অর্থবছরেই দেশের নিট রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সেটি হবে দেশের রপ্তানি আয়ে একটি নতুন মাইলফলক। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের রপ্তানি আয় রেকর্ড হয়েছিল। ওই অর্থবছরে ৪০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছিল। তবে করোনা মহামারির কারণে পরের অর্থবছরে রপ্তানি আয়ে ধস নামে। এক ধাক্কায় আয় কমে যায় প্রায় ২ বিলিয়ন ডলার। ২০২০-২১ অর্থবছরে ৩৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় এসেছিল। এর সঙ্গে ৫ বিলিয়ন বাড়তি আয় ধরে বাণিজ্য মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরের জন্য পণ্য খাতে রপ্তানির টার্গেট নির্ধারণ করে ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

সেই টার্গেট অতিক্রম করে রেকর্ড পরিমাণ আয় এলো এবার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, করোনা মহামারির ও ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করে সর্বকালের সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড একটি বড় অর্জন। তিনি বলেন, সরকার রপ্তানি বাড়াতে বিভিন্ন নীতি ও আর্থিক প্রণোদনা অব্যাহত রেখেছে। দেশের উদ্যোক্তারাও সেই সুযোগ গ্রহণ করে রপ্তানি আয় বাড়াতে সহায়তা করছেন। ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও এইচ এম আহসান বলেন, শুধু পণ্য রপ্তানি করে ৫২ বিলিয়ন ডলারের বেশি আয় এসেছে। এর সঙ্গে সেবা খাতের আয় ধরলে সদ্যসমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি আয় আরও বাড়বে। তিনি বলেন, গত এপ্রিল পর্যন্ত সেবা খাতের রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর সঙ্গে মে ও জুন এই দুই মাসের আয় যোগ করলে তা ৮ বিলিয়ন ডলারের বেশি হবে। তাতে পণ্য ও সেবা এই দুই খাত মিলিয়ে নিট রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তার মতে এটি ঘটলে, সেটি হবে দেশের ইতিহাসে রপ্তানি আয়ের একটি নতুন মাইলফলক। ইপিবির ভাইস চেয়ারম্যান আরও জানান, করোনা মহামারির পর এটি ছিল রিকভারির বছর। মহামারির কারণে রপ্তানি খাতের যে সুযোগ নষ্ট হয়েছিল, তারা দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের নিয়ে সেই সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছেন। এ কারণে সদ্য সমাপ্ত অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শুধু পণ্য রপ্তানি করে। তবে এখন সামনের দিনগুলোতে এই প্রবৃদ্ধি ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন ইপিবির ভাইস চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর