রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে “অফিসিয়াল স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২-এ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের “অফিসিয়াল স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক বিষয়ে শুক্রবার থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালাটি এস্যুরেন্স সেল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো শাহ্ আজম একই সাথে তিনি রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি কর্ম নিয়ে কাজ করতে গেলে আপনাকে মানবতাবাদী হতে হবে এবং সবার উপর মানুষ সত্য আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটির বাস্তবায়ন করছেন এবং তাঁর পরিবারের সবকিছুকে হারিয়ে বাংলার মানুষের জন্য বাঙালিত্বের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার দ্বায়িত্ব নিয়েছেন বলে উপাচার্য উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আপনাদের কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার যেন বাস্তবায়ন ঘটে এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম যেন চিরঅম্লান থাকে।

এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব বিজন কুমার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা অডিট অফিসার (অবসরপ্রাপ্ত) জনাব আমির হোসেন এবং বগুড়া পল্লী উন্নয়ন এ্যাকাডেমির পরিচালক ড. নুরুল আমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর