সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

রাজাপুরে জাতীয় মহিলা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম, রাজাপুরঃ / ২৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

ঝালকাঠির রাজাপুরে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারি উদ্যোক্তাদের বিকাশ ঘটানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে তৈরীর লক্ষে রাজাপুরে জাতীয় সংস্থার আয়োজন করা হয়েছে কর্মশালা। ।

মঙ্গলবার সকাল ১০ টায় বাঘড়ী বাজার সংলগ্ন জাতীয় মহিলা সংস্থার অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা ভূমি কমিশনার অনুজা মন্ডল এর সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার রাজাপুর শাখার প্রশিক্ষক মোসাঃশাহানারা খাতুন এর উপস্থাপনায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,বিশেষ অতিথি জাতীয় মহিলা সংস্থার ঝালকাঠি জেলার উচ্চমান সহকারী মাহমুদ মর্তূজা, রাজাপুর শাখার প্রশিক্ষন কর্মকর্তা সামিরা আক্তার সহ প্রমূখ।

জাতীয় মহিলা সংস্থা রাজাপুর শাখার প্রশিক্ষন কর্মকর্তা সামিরা আক্তার বলেন ৬ টি ট্রেড এ অর্থনৈতিক ক্ষমতায়নে নারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছি।৬ টি ট্রেড হলো ফ্যাশন ডিজাইন,বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স,ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট।

উল্লেখ্য যে ইতিমধ্যে নারী বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থা রাজাপুর শাখা নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশন, কাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট, ই-কমার্স বিষয়ে ৬০০ জনেরও বেশি নারীর ফ্রি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর