রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী

রিপোর্টারের নাম : / ৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিম পাড়া থেকে বাজার অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে ড্রেন নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ড্রেন নির্মাণের নামে রাস্তার বড় একটি অংশ কেটে নেওয়া হচ্ছে, যার ফলে সড়কটি ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে ওই সড়কে নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে ড্রেন নির্মাণের জন্য রাস্তার একপাশের বড় অংশ খনন করায় বর্তমানে যান চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে সড়কে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, কাজ শেষ হলে সড়কের কার্যকর প্রশস্ততা আরও কমে যাবে এবং তখন বড় যানবাহন চলাচল কঠিন হয়ে উঠবে।

স্থানীয়দের দাবি, রাস্তার পাশে মূল সড়কের অংশ নিয়েই ড্রেন নির্মাণ করা হচ্ছে। অনেকের অভিযোগ, কিছু ভবনের মালিক নিজেদের জায়গার সামনে ড্রেন নির্মাণে বাধা দেওয়ায় বিকল্প হিসেবে রাস্তার অংশ কেটে ড্রেন তৈরি করা হচ্ছে। এতে জনস্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

এলাকার কয়েকজন পথচারী জানান, বর্তমানে সড়কটিতে দুইটি যানবাহন একসঙ্গে চলাচল করতে গেলেই সমস্যা হচ্ছে। বিশেষ করে বাজারমুখী ব্যস্ত সময়ে যানজটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ভবিষ্যতে ড্রেনের কারণে রাস্তা আরও সরু হয়ে গেলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলে মনে করছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বাজার এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করেন। পরিকল্পনাহীনভাবে যে ভাবে রাস্তার অংশ দখল করে ড্রেন নির্মাণ করা হচ্ছে ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক চলাচল উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। ফলে ড্রেন নির্মাণের প্রকৃত পরিকল্পনা, নকশা কিংবা রাস্তা সংকুচিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয় ঠিকাদার সাথে কথা হলে তিনি বলেন , মূল রাস্তার ১ থেকে দের ফুট অংশ নিয়ে কাজ করার কথা কিন্তু বর্তমানে ২ ফুটের বেশি নিয়ে কাজ করতে হচ্ছে।

তবে স্থানীয়দের দাবি, উন্নয়নের নামে যেন নতুন ভোগান্তি তৈরি না হয় সেদিকে কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে। দ্রুত বিষয়টি সরেজমিন তদন্ত করে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর