শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান।

লালমনিরহাটে অবৈধ রিং জালসহ আটক-১

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারি ফিক্সড নেট, স্থানিয় ভাষায় রিং জালসহ রাশেদুল ইসলাম (২২) নামের ১ যুবক কে আটক করা হয়েছে।

জানাগেছে, শোমবার বিকেলে জেলা সদর উপজেলার বড়বাড়ি বাজারের ব্যাবসায়ী বাদশা মিয়ার ছেলে রাশেদুল ইসলাম শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ রিং(কারেন্ট) জাল উত্তলন করে। যার বর্তমান বাজার মূল্য “এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা” রিং (কারেন্ট) জাল নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা মাসুমের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ঐ সমস্ত অবৈধ রিং (কারেন্ট) জাল জব্দ করে এবং রাশেদুল ইসলাম নামের ঐ যুবক কে আটক করে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, জব্দকৃত অবৈধ রিং (কারেন্ট) জাল ধংস করে এবং আটককৃত রাশেদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর