বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

লালমনিরহাটে জমি নিয়ে মারামারি আহত-৩

রিপোর্টারের নাম : / ৪৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা জমি নিয়ে মারামারিতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আদিতমারী থানায় তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর মুন্সির বাজার এলাকার মৃত আজকার আলীর ছেলে শমসের আলী (৬০) এর সাথে একই এলাকা প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৭), রফিকুল ইসলাম ভেজাল (৩৩), কিনা মামুদ (৬০) জায়গা জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে (১২ অক্টোবর) বেলা আড়াইটায় রিয়াজুল ইসলাম গংরা ধারালো কুড়াল, বাঁশের লাঠি নিয়ে শমসের আলীর ভোগ দখলীয় দোকান ঘর সংলগ্ন বসতবাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ওই সময় দোকান ঘর বসতবাড়ী দখল করতে না পেরে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এতে বাঁধা দিতে গিয়ে শমসের আলী ও তার স্ত্রী মর্জিনা বেগম এবং ছেলে মোজাম্মেল মোজা মারাত্মক গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এমনকি বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী মারপিটের আঘাতে ছেলা ফোলা জখম সৃষ্টি হয়। হামলকারীরা ওই সময় ব্যবসার ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এছাড়াও মর্জিনা বেগমের পড়নের কাপড় টানা হেছড়া বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়।

এ সময় আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান। পরে আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে শমসের আলীকে ভর্তি করা হয়।যার রেজিঃ নং- ৯/৫৬০৩, বেড নং- ৪, ভর্তির তারিখ-১২/১০/২০২৫ খ্রিঃ। ওই সময় শমসের আলীর স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় শমসের আলী বাদী হয়ে রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম ভেজাল ও কিনা মামুদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, জমি নিয়ে মারামারির অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর