শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড বাজারের সকল দোকান ঘর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে লন্ডভন্ড হয়েছে একটি বাজারের সকল দোকান ঘর ও আসবাবপত্র।

বৃহস্পতিবার(৯জুন) দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

এর আগে বুধবার(৮ জুন) দিনগত মধ্যরাতের ঝড়ে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বামনের বাসা কদমতলা বাজারের সকল দোকান ঘর উড়ে যায়।

জানা গেছে, উপজেলার কমলাবাড়ি বামনের বাসা এলাকায় বুধবার মধ্যরাতে হঠাৎ ঝড় আঘাত হানে। এতে ওই এলাকার কদমতলা বাজারের সকল দোকান ঘর লন্ডভন্ড হয়েছে। বেশ কিছু ঘরের ছাউনি উড়ে গিয়ে পাশ্ববর্তি এলাকায় গিয়ে পড়েছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে ব্যবসায়ীদের দোকানের সকল সওদা। বাজারটিতে প্রায় ২০/২৫টি দোকান ছিল। সবগুলোই ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঝড়ে বাজারের পাশ্ববর্তি ২টি বসতবাড়িও লন্ডভন্ড হয়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। এসময় ক্ষতিগ্রস্থদের পুনঃবাসনের আশ্বাস দেন তিনি। এসময় তার সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম ও কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তালিকা হলে তাদের পুনঃবাসনের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বরাদ্ধে চেয়ে আবেদন করা হবে।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, দুইটি বসতবাড়িসহ ২০-২৫টি দোকান ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্থদের পুনঃবাসন করতে বরাদ্ধ চেয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। বরাদ্ধ এলে ক্ষতিগ্রস্থদের পুনঃবাসন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর