রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১ আহত-২

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ মে, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৮) নামে তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় নিহতের ছোট ভাই ও অটোরিক্সা চালক আহত হয়েছেন।

সোমবার (২৩মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেন ছেলে।

আহতরা হলেন, নিহত শহিদুলের ছোট ভাই শহিদার রহমান(৩৫) ও অটোচালক আনিছার রহমান(৩৬)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অটোরিকশা যোগে উপজেলার কাকিনা আকিজ টোবাকো কোম্পানিতে তামাক বিক্রি করার জন্য যাচ্ছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরে পণ্য বাহী একটি ট্রেক তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের সামনে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তামাক ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান। এঘটনায় অটোচালক আনিছার ও নিহত শহিদুলের ছোট ভাই শাহিদার রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জরুরি বিভাগের ডাক্তার সাজিদা সুচিত্রা জানান, ওই দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, চালক-হেলপার পলাতক থাকায় ট্রাকটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর