বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

লালমনিরহাটে পুশইনের চেষ্টায় সীমান্ত জুড়ে উত্তেজনা!

আশরাফুল ইসলাম-লালমনিরহাট: / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ মে, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৩৮ জন নারী পুরুষ শিশুসহ পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে। এ ঘটনায় সীমান্তগুলোতে দিনভর উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ২ নং ওয়ার্ডের চওড়াটারী ৯২৪ নং পিলার দিয়ে ১৩ জন ভারতের লোকজনকে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় পুশইনে তারা ব্যর্থ হয়। শুধু আদিতমারী সীমান্তে নয়, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পঁচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়।

এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশইনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন।

বিজিবি আরো জানায়, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতের আসামের বাসিন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বনচৌকি বিজিবি ক্যাম্পের কমান্ডার লুৎফর রহমান বলেন, দুজন নারী ও চারজন পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু তারা ভারতের আসামের বাসিন্দা হওয়ায় আমরা এতে বাঁধা দিয়েছি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম জানান, দুর্গাপুরের চওড়াটারী সীমান্ত দিয়ে ১৩ জনকে ভোরের দিকে পুশইনের চেষ্টা করেন বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর