বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে কিশোরীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

রোববার (১৫ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশরাফুল হক, লালমনিরহাট। মোবা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর