বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

শাহজাদপুরে জাতীয় শোক দিবস পালিত

মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সোমবার শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, কালোব্যাচ ধারণ, আলোচনা সভা। এদিন সকালে উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামীলগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম প্রমুখ। সভা শেষে ৩ জন রচনা প্রতিযোগি ও ৬ জন চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর