শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

শাহজাদপুরে নিখোঁজের ৫ দিন পর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে নিখোঁজের ৫ দিন পর নির্মানাধীন নিজ কর্মস্থল আর. কে টেক্সটাইলের মধ্যে বালুর নিচে পুতেঁ রাখা অবস্থায় নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত নাইট গার্ড মোঃ ফেরদৌস(১৭) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোঃ আক্কাস আলীর ছেলে ও আর. কে টেক্সটাইলের নাইট গার্ড হিসাবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেরদৌস গত শুক্রবার ৫ জানুয়ারী সকাল ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে অনেক জায়গায় ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজা খুজি করেও না পাওয়া গেয়ে গত সোমবার ৮ জানুয়ারী শাহজাদপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করে নিহতের পিতা। এরপর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় বুধবার(১০জানুয়ারী) সকালে নিজ কর্মস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তি ও সোর্সের সহযোগীতায় আর. কে টেক্সটাইলের ভিতরে বালুর নিচে পুতেঁ রাখা ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। এবং কয়েটি বিষয় আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে থানা পুলিশ কাজ করছে। আশাকরি অতিদ্রুত জরিতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর