শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

শাহজাদপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রয়াসে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা প্রমূখ।

এসময় অতিথিবৃন্দ আলোচনা শেষে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর