বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ চত্তর থেকে একটি মাদক বিরোধী র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার আহমেদ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, ডিটিসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহিন প্রমুখ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘ডিটিসি’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শহরের বিভিন্ন জায়গায় লিফলেট স্টিকার বিতরণ, অভিভাবক ও মাদকাসক্তদের আউটডোর কাউন্সেলিং সেবা প্রদান, ক্যারাম, লুডু ও দাবা খেলার আয়োজন করা হয়।

এছাড়াও পুরাতন রুগী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করা হয়৷ এ আলোচনা সভায় অংশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর