মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে গরুর মৃত্যু

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৪৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ জুন, ২০২২

শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে ফাইম ডেইরী নামক একটি ফার্মের মালিকের গাভীর মুত্যু। উপজেলা নির্বাহী অফিসার, থানা ও প্রাণী সম্পদ বরাবর অভিযোগ।

জানা গেছে, পৌর এলাকার বাড়াবিল নিমতলা ফাইম ডেইরী ফার্মের মালিক রফিকুল ইসলাম গত ১ মাস পূর্বে বগুড়া থেকে ফিজিয়ান জাতের একটি গাভী ৫ লক্ষ ৮৫ হাজার টাকা দিয়ে কিনে আনে। হঠাৎ করে গত শনিবার গরুটি অসুস্থ হয়ে পড়ে। গরুর মালিক মিল্কভিটার ডাক্তার শরীফ হোসেনকে দেখালে তিনি একটি ক্যালসিয়াম ইনজেকশন লিখে দেয় পরে গরুর মালিক পৌর এলাকার দ্বারিয়াপুর হাজী ফার্মেসি থেকে ক্যালসিযাম ইনজেকশন নিয়ে গরুকে পুশ করার কিছুক্ষন পর গরুটি মারা যায়। গরুর মালিক রফিকুল ইসলাম জানান, রবিবার সকালে গরুটি মারা যায়। এ সময় দেখে ঔষধটি উৎপাদনের তারিখ ছিল ২০২০ সালের ৪ এপ্রিল আর মেয়াদ ছিল ২০২২ সালের ৪ এপ্রিল পর্যন্ত। দুই মাস পূর্বেই মেয়াদ শেষ হয়ে গেছে। গরুর মালিক বলেন, অনেক দোকানদার মেয়াদ উত্তীণ ঔষধ বিক্রি করছে অথচ প্রসাসনের কোন নজর দারি নাই।

এদিকে গরুর মালিক আরও বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে তিনি গরুটি কিনে ছিলেন। গরুটির বর্তমান ওজন প্রায় ২০ মন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর, প্রাণীসম্পদ কর্মকর্তা ও শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর