শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ৩ মাসের কারাদন্ড

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই পুরিয়া হেরোইনসহ তুফান ব্যাপারী (৩৫) নামের এক মাদক সেবীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর খাদ্য গুদামের পাশে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রমথ শ্রেণির ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাজাপ্রাপ্ত তুফান ওই এলাকার মীর বক্স ব্যাপারীর ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন- তুফান একজন মাদকসেবী। তার কাছে থেকে দুই পুরিয়ায় ০.১০ মিলিগ্রাম হেরোইন পাওয়া গেছে। ফলে তাকে সংশোধনের জন্য ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন-রায় প্রদানের পরপরই তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর