বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

রিপোর্টারের নাম : / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সু-শাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার গঠন এবং স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সর্বস্তরের জনঅংশ গ্রহণে প্রণীত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে –

সিরাজগঞ্জের সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের খসড়া উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

সোমবার (২৭মে-২০২৪ খ্রীঃ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদ কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব মোঃ ওমর ফারুক তালুকদার ।২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বাজেটে ৫’কোটি ৪৫’লক্ষ ৩৯’হাজার ২’শত ৩৮ টাকা সম্ভাব্য আয় এবং ৫’কোটি ৪৪’লক্ষ, ৯৪’হাজার ৮’শত ৩৮’টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

এছাড়াও বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৪’হাজার ৪’শত টাকা। আগামী অর্থ বছরের বাজেটে রাস্তা-ঘাট ও যোগাযোগ, কৃষি ও বাজার, শিল্প ও কুটির, ভৌত অবকাঠামো প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, সেবা, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ, দারিদ্র হ্রাসকরণঃ সামজিক নিরাপত্তাসমূহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা, পল্লী উন্নয়ন ও সমবায় সহ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুস ছালাম, মোঃ আব্দুল মুন্নাফ খন্দকার, মোঃ মুক্তার হোসেন, মোঃ হযরত আলী, এস.এম.রুহুল আমিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আরিফুল ইসলাম, মোছাঃ রেহানা খাতুন,মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ তারাবানু সহ কাম-মুদ্রারক্ষিক মোঃ এনামুল হক অন্যান্য কর্মচারী, গ্রাম পুলিশগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর