সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে….এসএম কামাল হোসেন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ৩২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিন্ন রকম আয়োজনে পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে কেক কর্তনের মাধ্যমে শুরু হয়। দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী আশ্রয়ন প্রকল্পে উপকারভোগীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বাঘাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন- জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশের উন্নয়ন হতো না, অসাম্প্রদায়িক বাংলাদেশ হতো না এবং গণতন্ত্র ফিরত না। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম হোসেন আলী হাসান, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর