বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

শেয়ারবাজারে ফের ফ্লোর প্রাইস চালু

রিপোর্টারের নাম : / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শেয়ারবাজারের চলমান সংকটে বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) বেঁধে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এসএমই বোর্ড এই নির্দেশনার বাইরে থাকবে। গতকাল বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যা আগামী রবিবার থেকে কার্যকর হবে। এদিকে গতকালও শেয়ারবাজারে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমেছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, শেষ পাঁচ কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। আগামীকাল (পরবর্তী লেনদেন) থেকে এর উপরে সিকিউরিটিজের দর  স্বাভাবিক হারে ওঠানামা করতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। তবে কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে। নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে। ফ্লোর প্রাইসের নির্দেশনার বাহিরে থাকবে এসএমই বোর্ড। এসএমইতে বিদ্যমান নিয়মে ওঠানামা করবে।

৬ হাজার পয়েন্টের নিচে সূচক : বড় পতনের কবলে পড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজারের নিচে নেমে গেল। লেনদেন শেষে ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮০.৫১ পয়েন্টে। ঈদ পরবর্তী টানা ৯ কার্যদিবস পতনের পর দুই কার্যদিবস উত্থান হয় শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচকই কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার। বুধবার লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৩টির এবং ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৪.০৪ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৭.৫৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। সিএসইতে ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর