সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সম্পদের লোভ, শিকলবন্দি বাবা!

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতাঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সম্পদের লোভে বাবাকে মানসিক রোগী সাজিয়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আরেক ছেলে বাবাকে মুক্ত করতে ছুটছেন এখানে সেখানে। সবশেষ দ্বারস্থ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। বেদনাদায়ক এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সম্পত্তি লিখে নেয়ার পর তা গোপন রাখতে ছোট ভাই আব্দুল হাকিম বাবা মফিজ উদ্দিনকে এক বছর ধরে শিকলবন্দি করে রেখেছেন বলে অভিযোগ, বড় ভাই ইউসুফ আলীর। কর্মকর্তা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মফিজ উদ্দিন ছুটু। দুই ছেলে ও তিন মেয়ের জনক তিনি। ঠিকমত চলাফেরাও করতে পারেন না। সেই বৃদ্ধ বাবাকে এক বছর ধরে শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল হাকিমের বিরুদ্ধে। বড় ভাই ইউসুফ আলীর অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে চিকিৎসার কথা বলে আব্দুল হাকিম ৫ থেকে ৭ বিঘা জমি নিজের নামে লিখে নিয়েছেন। মানসিক রোগী সাজিয়ে শিকলবন্দি করে রেখেছেন বাবাকে।

বৃদ্ধ বাবাকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ইউসুফ আলী। প্রতিকার চেয়ে সম্প্রতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগও দিয়েছেন তিনি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

এদিকে, সংবাদকর্মীদের দেখে হাকিমের পরিবারের লোকজন মফিজ উদ্দিন ছুটুর পা থেকে শিকল খুলে দেয়। তবে অভিযুক্ত আব্দুল হাকিম ও তার পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর