রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান।

সলঙ্গায় ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: / ৪৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত খোরশেদ আলম (৫৫) নামে এক মুসল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খোরশেদ আলম থানার চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় খোরশেদ আলমের স্ত্রী মুঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট গাজী ওয়াজেদ আলী সরকারের সাথে তর্ক-বিতর্ক হয় খোরশেদ আলমের।

এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে মসজিদের বাইরে এসে ওয়াজেদ আলী, ইউসুফ আলী,আক্তার হোসেন ও তার লোকজন খোরশেদ আলমের উপর হামলা ও মারপিট চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে।

শনিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শজিমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির নামে দুই আসামীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর