সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত সর্দার আটক

রিপোর্টারের নাম : / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে গোলাম মোস্তফা নামের এক জন ডাকাত দলের সদস্যকে আটক করছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ৭/৮ ডাকাত পালিয়ে যায় ।

বুধবার গভীর রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বুড়ির বাড়ি নামক স্থানে ডাকাতির প্রস্তুতি কালে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত গোলাম মোস্তফা(২৪) সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার হাসানপুর গ্রামের জুয়েল রানার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, বগুড়া-নগববাড়ি মহাসড়কের বুড়ির বাড়ি দত্তকুশা নামক স্থানে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল বগুড়া মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফাকে আটক করে। অন্য বাকি ৭/৮ জন পালিয়ে যায় ।

এসময় ঘটনাস্থল থেকে ২ টি রামদা ১টি গাড়ির চাকা পাংচার করার লোহার পাত উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে একি সংঘবদ্ধ চক্র নিয়ে গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবৎ মহাসড়কে ডাকাতি করে আসছে। বাকিদের নাম ঠিকানা উদ্ধার পুর্বক গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটকৃত ডাকাত গোলাম মোস্তফাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর