শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সলঙ্গায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রম আরো গতিশীলতা করতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সলঙ্গা থানা শাখার অস্থায়ী কার্যলয় (ডাক বাংলো) এ বিতরণ শুরু হয়েছে। সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হক,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিয়াদুল ইসলাম ফরিদ সদস্য ফরম বিতারনের উদ্বোধন কার্যক্রম শুরু করেন।

বক্তারা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের থানা শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর