শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় স্কুলের ল্যাপটপ চুরির পর ফেরত দিলো চোর

নিজস্ব প্রতিবেদক : / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গার দক্ষিণ পুস্থিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩টি সরকারি ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ উঠে। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক চুরি হয়েছে এই মর্মে একটি সলঙ্গা থানায় জিডি করেন।
থানায় অভিযোগ করার ২৪ ঘন্টার ভিতর গতকাল সোমবার রাত ১ টা ২০ মিনিটের দিকে চোর ল্যাপটপ স্কুলের মেইন গেইটে রেখে যায়।
জানাযায়,গত রবিবার রাতের আঁধারে স্কুলের টয়লেটের উপর দিয়ে তিন তলায় প্রবেশ করে চোর, রুমের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ নিয়ে যায়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ডিউটি শেষ করে শিক্ষকরা স্কুল থেকে চলে যান। পরদিন স্কুলে গেলে কম্পিউটার রুমের তালা ভাঙ্গা দেখেন। পরে ভিতরে ঢুকে দেখা যায় রুমের ভিতর সবগুলো থাকা ল্যাপটপ নেই।
নৈশ প্রহরীকে জিজ্ঞাসা করলে সে চুরির ঘটানা কিছুই জানে না বলে অস্বীকার করে।
পরে থানায় অভিযোগ করা হয়।
উপজেলার দক্ষিণ পুস্থিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম স্বপন বলেন,স্কুল থেকে ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার পর থানায় একটি জিডি করা হয়েছে।জিডি করার পরের দিন রাতেই চোর সবগুলো ল্যাপটপ ফেরত দিয়েছে। ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানের নৈশ প্রহরীকে জিজ্ঞাসা বাদ করলে সে চুরির সাথে জরিত ৭/৮ জনের নাম বলে।সে নিজেও জরিত তা নিজেই শিকার করে।
তিনি আরোও বলেন, নৈশ প্রহরীসহ এঘটানার সথে জরিত ৭/৮ জনের নামে মানলার প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক এর মুঠোফোনে একাধিকবার ফোন করলি তিনি ফোন রিসিভ করেন নাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন,চুরির ঘটনায় ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একটি জিডি করেন। শুনেছি চোর ল্যাপটপ স্কুল গেটে রেখে গেছে। এবিষয়ে তদন্ত অব্যাহত আছে।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর