শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সলঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক : / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান পরিচালনা করে ২৭০ গ্রাম হেরোইনসহ মো. আহসান হাবিব রায়হান (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২সদস্যরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম সবুজ।

এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আহসান হাবীব বগুড়া জেলার শাহজানপুর থানার রহিমাবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাশেম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবীবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর