শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে ফরিদুল ইসলামকে দেখতে চান সর্বস্তরের মানুষ

রিপোর্টারের নাম : / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন যুবদলের কমিটিতে মোঃ ফরিদুল ইসলামের বিকল্প কেউ নেই বলে মনে করছেন ইউনিয়নবাসী। নেতৃত্ব, সাহসী ভূমিকা এবং দলের প্রতি তার আন্তরিকতার কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে সভাপতি হিসাবে দেখতে চান।

স্থানীয়রা জানান, সব সময় দলের কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন মোঃ ফরিদুল ইসলাম। তার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগী মনোভাবের কারণে তিনি যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে পারবেন বলে বিশ্বাস করেন সবাই। তাই ইউনিয়নবাসীসহ সর্বস্তরের নেতাকর্মীরা তাকে সভাপতি পদে দেখতে চান।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতিতে সক্রিয় থেকে তিনি ত্যাগ, আন্তরিকতা ও সাহসী নেতৃত্বের পরিচয় দিয়েছেন। সংকটকালীন সময়েও নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।আর একারণেই একাধিক মামলার আসামী হয়েও দলের হাল পারে নাই,এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপিয়েছেন।

ফরিদুল ইসলাম সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সলঙ্গা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেব দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটিতে ফরিদুল ইসলাম’কে সভাপতি করা হলে সংগঠন আরও গতিশীল হবে এবং আগামী দিনে যুবদল আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা।

সলঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ফরিদুল ইসলাম বলেন, যুবদল হলো ত্যাগী ও সংগ্রামী কর্মীদের সংগঠন। আমি সবসময় কর্মীদের সাথে নিয়ে মাঠে থেকেছি, সুখে-দুঃখে পাশে থেকেছি। দলের আদর্শ ও সংগঠনের স্বার্থে সারাজীবন কাজ করে যেতে চাই। যদি ইউনিয়নবাসী ও নেতাকর্মীরা আমাকে সভাপতি হিসেবে দেখতে চান, তবে তাদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর