বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

রিপোর্টারের নাম : / ৬১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার প্যাডে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ বিন আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানান, বাংলাদেশ ছাত্রলীগ সলঙ্গা থানা শাখার অন্তর্গত বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ সলঙ্গা থানা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। সেই সাথে সলঙ্গা থানা শাখার কমিটি কেনো বিলুপ্ত করা হবেনা তা আগামী ৭ (সাত) দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক সশরীরে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিতভাবে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা, হাটিকুমরুল ইউনিয়ন শাখা ও ধুবিল ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটির বিষয়ে প্রাপ্ত অভিযোগ সরেজমিন তদন্তের জন্য ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং আগামী ৭ (সাত) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এতে সলঙ্গা থানা ছাত্রলীগের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আর এই জন্যই সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তদন্ত কমিটিরতে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. বি. এম. রাকিব, মো. মেহেদী হাসান রাজ,মো. বাপ্পী শেখ, প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম স্বপন, ও দপ্তর বিষয়ক উপ-সম্পাদক মো. রকিবুজ্জামান সিয়ামকে সদস্য করা হয়েছে।

এদিকে সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করায় একাংশ ছাত্রলীগ নেতাদের মধ্যে উৎসাস প্রকাশ করে । জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ বিন আহম্মেদকে সঠিক সিকধান্ধ নেওয়ায় সাধুবাদ জানান।

সলঙ্গা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফয়সাল আহম্মেদ সাব্বির জানান, সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, সলঙ্গা থানা ছাত্রলীগর কমিটির উপরে বেশ কিছু অভিযোগ পাওয়ায় তাদের কমিটিন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর