সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাকৃবি ভিসির গভীর শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক / ৫৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ  ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আপসহীন নেত্রীর এ মহাপ্রয়ানে গাজীপুর কৃষি
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “আজ আমরা এমন সংবাদে স্তব্ধ ও ব্যথিত হয়ে পড়েছি, যা দেশের গণমানুষের হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্র সৈনিক, দেশপ্রেমিক ও সময়ের একজন অদম্য নেত্রী। তাঁর নিরন্তর সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান ছাপ রেখেছে।”
ভাইস-চ্যান্সেলর আরো বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ছিল আদর্শ, অনুপ্রেরণা ও নৈতিকতার মূর্ত প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগশীল নেতৃত্ব দেশের গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে।” শোকবার্তা প্রেরণ শেষে মরহুমার আত্মার চির শান্তি কামনার্থে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর