শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

সিংড়ার চৌগ্রামে রাস্তা সংস্কারে অনিয়ম! এলাকাবাসীর মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় চৌগ্রাম বাসস্ট্যান্ড থেকে নিমাকদমা বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সংস্কার কাজে ব্যপক অনিয়ম দেখা দিয়েছে। নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহার করে রাস্তা সংস্কার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় নিমাকদমা বাজারে ঠিকাদার ও ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত-শত মানুষের উপস্থিতিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

অফিস সুত্রে জানা যায়, চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত এই সাড়ে ৪ কিলোমিটার সংস্কার কাজের ব্যায় ধরা হয়েছে ২কোটি ৭ লক্ষ টাকা।

মানববন্ধনে আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়হান সরদার, আব্দুল বারিক, আবু বক্কর সিদ্দিক, গোলাম ফারুক সিরাজুল ইসলাম সুমন।

কাজের ঠিকাদার, জামিল হোসেন মিলন বলেন, আগে কিছু নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহার হয়েছিলো আমার অজান্তেই সেই পিকেট ভাটা মালিক দিয়েছিলো পরে তা পরিবর্তন করে ভালো ইট ও খোয়া দিয়ে কাজ করা হচ্ছে।

সিংড়া উপজেলা প্রকৌশল প্রকৌশলী হাসান আলী বলেন, চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত রাস্তার কাজের অনিয়ম হচ্ছে এমন অভিযোগ অনেকবার পেয়েছি অভিযোগ যাচাই করে সত্যতা মিলেছে এজন্য ঠিকাদার যেন এই নিম্ন মানের কাজ করে বিল না পায় এই মর্মে ঐ ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর