বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সিংড়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নাটোরের সিংড়ায় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৭ জুলাই) রাতে সিংড়া উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত মিছরী লাল এর ছেলে শ্রী বিহারী লাল (৫০) ও শ্রী সুকান্ত, মৃত সুকুমারের ছেলে শ্রী সুব্রত কুমার দাস(৩৫), মৃত মন্টু’র ছেলে শ্রী গুরুদেব(২৬), সরকারপাড়া মহল্লার হযরত আলী মন্ডলের ছেলে মোঃ নরুন্নবী (৫০) ও একই মহল্লার মৃত বয়তুল্লাহ’র ছেলে মোঃ শামীম (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি অপারেশন দল বুধবার রাতে উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। পরে জব্দ করা চোলাইমদ ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় চলনবিল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর