বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে শোক দিবস র‌্যালি-আলোচনা সভা

কলমের বার্তা ডেস্ক: / ৪৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে দবিরগঞ্জ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম হিরো।

এসময় বক্তব্য রাখেন,উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হযরত আলী,রামকৃষ্ণপুর ইউপি সদস্য মোক্তার হোসেন,
সহকারী প্রধান শিক্ষক ওয়াদুত আলী প্রমূখ।

এছাড়াও সকল ম্যানেজিং কমিটির সদস্য, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর