শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের কাজিপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর উপজেলার দক্ষিন রেহাই শুরিবেড় গ্রামের মৃত মোকসেদ আলী মন্ডলের ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুন।
মামলা সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সাথে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় সেদিন রাতেও বৃদ্ধ ফাতেমা খাওয়া দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরেরদিন ২০১৬ সালের (১ নভেম্বর) ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় একটি ছুরি জব্দ করা হয়। পরে নিহতের বড় ছেলে আব্দুল রহিম বাদি হয়ে কাজিপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে এ ঘটনা।
পরে পুলিশ অভিযুক্তদের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘদিন বিচার কার্য চলার পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় দিয়েছেন। পরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর