রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবন্ধীদের চক্ষুসেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্পের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) এর প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচীর এবং সাইটসেভার্স এর আয়োজনে এবং প্রফেসর এম, এ, মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্প ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট)সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত এনডিপি শাখা অফিসে উক্ত বিশেষ ক্যাম্পের উদ্বোধন করেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি’র উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনক্লোশন অফিসার টি,এম, মাহমুদুল হাসান।
এতে সভাপতিত্ব করেন এনডিপি দৌলতপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জব্বার আলী।

উক্ত ক্যাম্প ১৭৯ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ১২১ জনকে চশমা ও ঔষধ প্রদান করা হয়। ২২ জনকে আগামী ২৮ আগষ্ট বিএনএসবি হসপিটাল সিরাজগঞ্জে বিনা খরচে ছানি অপারেশন করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাকী অন্য সকল প্রতিবন্ধীকে চশমা তৈরি করে প্রদকন করা হবে।
ক্যাম্পটি পরিচালনা করেন সিনিয়র প্যারামেডিক মোহাম্মদ আলী তালুকদার, রিফ্রাকশনিষ্ট জিয়াউল কবির, এনডিপির স্বাস্থ্য সহকারী রহিমা বেগম সহ অনেকে। ক্যাম্পে উপকারভোগী এবং এলাকার জনগণ কার্যক্রমের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর