সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শলী বাননী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক উপদেষ্টা আফসার আলীর সভাপতিত্ব ও সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, হারুনর রশিদ, সাইদুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, স্থানীয় শলি গ্রামের জাহের আলী মাস্টার, কালিপুর গ্রামের আকতাব হোসেনসহ প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।







