শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় আমিনা-তাহ্ছিনা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী এলাকায় আমিনা-তাহ্ছিনা কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং এর কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে এবং সাতটিকরী পুড়ান মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব এ কেএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম,সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ।

এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, আমিনা-তাহ্ছিনা কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক ডা. তানজিদা আকতার (এম.বি.বি.এস, ডিএমইউ, এএমসি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের সাধারণ মানুষ যাতে সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারে সে লক্ষ্যেই এই কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর