শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় জীবনের নিরাপত্তা চেয়ে মামলার বাদীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ মে, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুর খননকারীর কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা চাইতে গিয়ে গণপিটুনীর শিকার যুবদল ও কৃষকদলের ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ এবং ৮জন নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়। সেই মামলার বাদি আবু সায়েদর পরিবারকে চাঁদাবাজদের লোকজনের হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। রবিবার সন্ধ্যার আগে ইছিদহ সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মামলার বাদির ভাই আব্দুল মালেক বলেন, আমাদের নইপাড়া গ্রামে নিজস্ব জমিতে পুকুর খনন করছিলাম । ৪-৫ টি মোটর সাইকেল নিয়ে ৯-১০ জন আমাদের খননকৃত পুকুরে এসে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমাদের উপরে হামলা করতে আসে এবং বেকু গাড়ী ভাঙচুর করে। পরে চাঁদাবাজদের প্রথমে এলাকাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানায় মামলা দায়ের করে আমার ভাই আবু সায়েদ মামলা করেন।

আটককৃত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান খোকন ও সলঙ্গা থানা কৃষকদলের সদস্য সচিব আব্দুস সোবহান, তাদের সহযোগী দলীয় কর্মী সলঙ্গার চৌধুরী ঘুঘাট গ্রামের আশরাফ আলী ও মালতিনগর গ্রামের মামুন সরকারের লোক জন আমাদের নানান ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার আমাদের ও আমাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই। সময় মামলার বাদী আবু সায়েদ, শহিদুল ইসলাম,আব্দুর রহিম, জাফরআলীসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও নৈইপাড়া গ্রামের সাধারণ মানুষ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর