রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ

সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টারের নাম : / ৩০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শ্রী সাগর রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত শ্রী সাগর রায় সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামের শ্রী অনীল চন্দ্র রায়ের ছেলে।

শনিবার (০৬ জুন) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্রশিমলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় মাদক ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর