বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে দেশি চোলাই মদ ও ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

রিপোর্টারের নাম : / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৫০ বোতল দেশি চোলাই মদ ও ৭৮ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলসহ ৭হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শামিনুল ইসলাম।

তিনি জানান, সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ ৩ জন এবং হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আরো একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী, সলঙ্গা থানার কুঠিপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নসিব হোসেন (২৪), মৃত রাশেদ পারভেজ রাজু’র ছেলে আব্দুল ওয়াদুদ, বনবাড়িয়া গ্রামের হাফিজুল সরকারের ছেলে নূর নবী হাসান ও ধুবিল দক্ষিণপাড়া গ্রামের জাকের আলীর ছেলে নাসির হোসেন।

অপর সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শফিউল হোসেন জানান বুধবার রাতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ সিমলা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল দেশি চোলাই মদসহ খোর্দ্দ সিমলা গ্রামের শ্রী অনিল রায়ের ছেলে জনক রায় (৩০)কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় পৃথক মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর