শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের সম্পত্তি উদ্ধার

রিপোর্টারের নাম : / ৩৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তরপাড়া নদীর ধারে কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করলেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজের পর চরিয়া শিকার উত্তর পাড়ার মসজিদের মুসুল্লীগন ও এলাকাবাসী মিলে মসজিদের ওয়াকফকৃত আরএস ৩৯০ ও ৩৯২ খতিয়ানের ১৬৯৬, ১৬৬৫, ৪৯৬৮,১১৬০,১৬৫৯,৪৯০৭,৫০৩১ দাগের সর্বমোট ৩০৩ শতক জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে মন্টু মাস্টারের জবর দখল মুক্ত করেন এলাকাবাসী।

জানাজায়, মোতাওল্লী আব্দুল জলিল সরকারের ফুফু লতিফুন নেছা ১৯৬২ সালে উত্তরপাড়া জামে মসজিদের নামে আব্দুল জলিলকে মোতাওল্লী করে ৩০৩ একর জমি ওয়াকপ করে দেন। দলিলে এসব জমির আয় মসজিদের উন্নয়ন ও মসজিদের কাজে ব্যায়করার কথা উল্লেখ করা হয়। এবং আব্দুল জলিলের পর মোতাওয়াল্লীর ইতি টানা হয়। আব্দুল জলিল সরকার মারা যাওয়ার পর তথ্য ও নথি গোপন করে আব্দুল জলিলের বড় ছেলে জাহিদুল ইসলাম মন্টু মোতাওয়াল্লী নিয়োগ এনে জবরদখল করে ফসলাদি মসজিদে না দিয়ে ফসলাদি ও টাকা পয়সা আত্মসাৎ করে আসছিল।
সম্প্রতি একটি নতুন রাস্তানেওয়াকে কেন্দ্র করে নথি পত্র বেরিয়ে আসলে এলাকার যুবসমাজ ও মসজিদ কমিটি ওয়াকফ থেকে নথিপত্র উদ্ধার করে।
এর পর জাহিদুল ইসলামকে বার বার মসজিদ কমিটির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বললেও মন্টু মাস্টার মসজিদের হিসাব না দিয়ে এই জমিজমা মসজিদের জমি নয় বলে এরিয়ে যান।

পরে এলাকাবাসী বৈঠক করে সকলের মতামতের ভিত্তিতে দখলকৃত জায়গা জমি গুলো সনাক্ত করে দখল মুক্ত করেন।

মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ডলার জানান, ইতিপূর্বে আমরা জানতামই না আমাদের মসজিদে ওয়াকফকৃত ৯ বিঘা সম্পত্তি রয়েছে। সম্প্রতি একটি রাস্তাকে কেন্দ্র করে বিষয়টি খোলাসা হয়। এরপর আমরা ঢাকার ওয়াকফ স্টেট থেকে কাজ প্রত্র ও দলিলাদী সংগ্রহ করি। মসজিদের জমি ও বিগত ফসলাদির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকবার শালিসও ডাকি, তিনি সে ডাকে সাড়া না দিয়ে উল্লটো মসজিদ কমিটির দলিলকে জাল হিসেবে অখ্যা দিয়ে এরিয়ে যান।
এরপরও তাকে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বার বার মৌখিক ও লিখিত ভাবে অবহিত করি। কিন্তু তিনি আমাদের সাথে এলাকাবাসীর সম্মুখে না বসে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেন।

এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক আজ সকল জায়গায় মসজিদের জমিতে মসজিদের সাইনবোর্ড টানিয়ে ৬৫ বছরের দখল মুক্ত করা হয়েছে।
এখন থেকে এসব সম্পত্তি মসজিদ ও এলাকাবাসীর সিন্ধান্ত মোতাবেক পরিচালিত হবে ইনশাআল্লাহ্।
এসময় উপস্থিত মুরুব্বিদের মধ্যে আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টার জানান, ইতিপূর্বে প্রায় ১৫ বছর আগে আমি একটু আবগত হলে আমি মন্টুর কাছে কাগজ পত্র দেখতে চাইলে আমাকে হত্যার হুমকি ও বিভিন্ন ভাবে হয়রানি করে আমাকে দমিয়ে রাখা হয়। আজ যুবক সমাজ ও এলাকাবাসীর সাথে সেই জমি উদ্ধার করে আমি অত্যান্ত আনন্দিত এখন থেকে মসজিদের জায়গাজমি মসজিদের তথ্যাবদানে পরিচালিত হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর