রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাঁশ বাগান থেকে নিখোঁজের ৬ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৭৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের ৬ দিন পর রাশিদুল ইসলাম (১৪) নামের স্কুল ছাত্রের গাছের সাথে হাত ও গলা বাধা অর্ধগলিত মরদেহ বাশঁ বাগান থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ইসলা দিঘর গ্রামে অচিন্ত তালুকদারের বাশঁ বাগান থেকে স্কুল ছাত্রের মরহদের উদ্ধার করে থানা পুলিশ। নিহত রাশিদুল ইসলাম রায়গঞ্জ থানার ধামাইনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে সলঙ্গা থানা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে রায়গঞ্জ থানায় লাশ হস্তান্তর করে।

নিহতের বড় ভাই তারিকুল ইসলাম জানায়, গত বৃহস্পতিবার (১৯মে) সকাল ৭ টায় রাশিদুল বাড়ি থেকে ভাত খেয়ে বড় ভাইয়ের অটোভ্যান নিয়ে বের হয় । রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরদিন শুক্রবার (২০মে) রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান জানান, স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর