বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে কৈশোর মেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

“মেধা ও মননে সুন্দর আগামী ” প্রতিপাদ্য বিষয় কৈশোর মেলা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি)- এর উদ্যোগে,
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে সিরাজগঞ্জ সদরে বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় কৈশোর মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় কৈশোর কর্মসূচির কার্যক্রম বিষয়ে তুলে ধরা হয়,সেচ্ছাসেবক, কিশোর কিশোরীদের উদ্যোগে স্বাস্থ্য, পুষ্টি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সেচ্ছাসেবক,কিশোর কিশোরী, অভিভাবক এবং সম্মানিত ব্যক্তিবর্গ উক্ত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনডিপি মাইক্রোফাইন্যান্স জোনাল ম্যানেজার, মোঃ ওমর ফারুক, এরিয়া ম্যানেজা, মোঃ হাসান খাঁন, ডিএসবি, মোঃ সাজেদুল ইসলাম ভিক্টোরিয়া হাইস্কুল প্রধান শিক্ষক, মোঃ ফজল করিম উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি,মোঃ আনিসুর রহমান, এরিয়া এনডিপি,মোছাঃ আরিফা সুলতানা উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি, মোঃ বাপ্পী সরকার উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি, মোঃ ইসমাইল হোসেন সরকারি প্রকল্প কর্মকর্তা, মোঃ আমজাদ হোসেন অবসর প্রাপ্ত, মোছাঃ রুমা খাতুন স্বাস্থ্য সহকারী, মোছাঃ শামিমা খাতুন স্বাস্থ্য সহকারী এনডিপি। কৈশোর মেলায় শ্রেষ্ঠ স্টল,দেয়াল পত্রিকা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।। সেচ্ছাসেবক এবং কিশোর – কিশোরীরা অনুপ্রাণিত হয়ে আগামীতে আরো ভাল কিছু করার অভিমত প্রকাশ করেন।মেলা শেষে উপস্থিত সকলকে ভালভাবে অনুষ্ঠানটি সহযোগীতা করায় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ )ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি)কর্তৃক কৈশোর কর্মসূচি ২০১৯ সাল থেকে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় ( সিরাজগঞ্জ সদর,কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জ )বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর