সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে খ.ম.একরামুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস’অভাগিনী’ বইয়ের  মোড়ক উন্মোচন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জে প্রবীণ  কবি লেখক সাংবাদিক খ.ম. একরামুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক লেখা উপন্যাস ‘অভাগিনী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং  অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান   আলোচনা সভা করা হয়। সিরাজগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে-

শনিবার (১৪ অক্টোবর-২০২৩)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেড এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উক্ত উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন কালে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক  ছিলেন,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি  ও  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট   বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য।

প্রধানবক্তা ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিমলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপিকা আখিরা জিন্নাত মহল স্বপ্না।

স্বাগত বক্তব্যে রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক লেখা উপন্যাস ‘অভাগিনী’ বইয়ের প্রবীণ   লেখক কবি সাংবাদিক খ.ম. একরামুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবি লেখক মোঃ আব্দুল আলীম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য  চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, রজবআলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, রাজনীতিবিদ ইসমাইল হোসেন, কবি চিকিৎসক তছির উদ্দিন সেখ, কবি গৌতম সাহা, যুবমহিলালীগ নেত্রী মোছাঃ জুলেখা পারভীন,  সাংবাদিক মাকসুদা খাতুন প্রমুখ।

এসময়ে লেখক মোঃ আব্দুর রাজ্জাক, মীর মোঃ আব্দুল হালিম,  মোঃ সোহাগ আলমগীর, মোঃ ইসলাম হোসেন, কবি জওহরলাল রবিদাস,  গন্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর