শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট পৌরকনভেনশন হলে উক্ত সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মাসে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জাতীয় চারনেতা, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল ভাষা শহিদ, বীর শহিদদের, করোনা কালে মৃত্যু বরণকারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্র, ডাকটেলিযোগাযোগ মন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম সহ করোনায় মৃত্যু বরণকারি, মৃত্যু বরণ কারি আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সহিত করোনা সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মোকাবিলা করে দেশের মানুষকে ভালোবেসে চলছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে কাজ ও দেশ পরিচালনা করছেন। আর বিএনপি -জামাত ক্ষমতাকালে বিএনপির তারেক রহমান হাওয়াভবন করে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দূর্নীতিকরে করছিলো, করেছিলো লুটপাট, মানুষ হত্যা, অত্যাচার জুলুম করেছিলো তারা মানুষের ভাগ্যের উন্নয়ন করেনি, অনেক প্রার্থীকে টাকার বিনিময়ে চাকুরি দিয়েছে।

প্রধান আলোচক ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ নওশাদ আলী, ডাঃ মোঃ জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ এম এম আক্তারুজ্জামান সোহেল, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ইসমে আজম জিকো, সহ ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ রাকিবুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল ইসলাম রাজা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদের ইসলাম হীরা।
এ সময়ে অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, সুনামখ্যাত ডাঃ একরামুল হক, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন সহ অন্যান্য চিকিৎসকগণ, চিকিৎসকগণ পরিবারবর্গের সদস্যরা, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন, গুনীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বাহারি পিঠা উৎসব করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর