রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে  বিশাল  পদযাত্রা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের  ১দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮জুলাই) সকাল ১১টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে পদযাত্রা কর্মসূচি শুরুর আগ মূহুর্তে  সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলম প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এর  সুযোগ্য সন্তান আবেদ হাসান মাহমুদ।

বক্তারা বলেন,শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যার প্রমান গতকালের উপনির্বাচনে আবারও হয়েছে। এদেশের মানুষ আর শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।জনগণের ভাষা বুঝুন অনতিবিলম্বে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে আপনাদের পরিনতি হবে ভয়াবহ। এদেশের ১৮কোটি মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি অনাস্থা এনেছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। তারা আরও বলেন, উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু কে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়েছেন এই রায় এদেশের মানুষ প্রত্যাখান করেছে এই রায় আমরা মানি না মানব না।

সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ইবি রোড দিয়ে গোশালা, রেলগেট,মালশাপাড়া কবরস্থান হয়ে স্টেডিয়াম রোড দিয়ে ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।

পদযাত্রায় সিরাজগঞ্জ জেলা বিএনপিসহ  ১৮টি ইউনিটের বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে পদযাত্রায় অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর