শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে জোড়াখুন মামলার তিন আসামী আটক 

জোড়াখুন মামলার তিন আসামী আটক  / ২১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে আটক করেছে র‍্যাব।

শনিবার ভোরে র‍্যাব-১২ সদস্যরা গাজীপুর জেলা সদরের পুর্ববাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে দুলাল খান (২২), আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান (২২)।

র‍্যাব-১২ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের আল-আমিন খান ও তার ভাতিজা আল-আমিন সেখকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আল-আমিন খান মারা যায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আল-আমিন সেখ মারা যায়।

এ ঘটনায় আল-আমিন খানের ভাই হাবিবুর রহমান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আসামীরা আত্মগোপনে ছিল।

তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনিবার ভোরে গাজীপুর থেকে আটক করা হয়। আসামীদের সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর