বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

রিপোর্টারের নাম : / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সিরাজগঞ্জে ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবা আক্তার হোসন’কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আক্তার হোসেন জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিলের ১২ তারিখ বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এসময় তার বাবা তাকে ডেকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ঘটনা দেখে ফেললে পালিয়ে যায় লম্পট বাবা আক্তার হোসেন ।

এদিকে এঘটনার কয়েক বছর আগেই  ভুক্তভোগী শিশুর মায়ের সাথে তালাক হয়ে যায় তার বাবার। এরপর থেকে বাবার সাথেই থাকতো শিশুটি। এই ঘটনায় ভুক্তভোগীর মামা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হাজতেই ছিলেন অভিযুক্ত আক্তার। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর