সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, মেধাবী ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সিরাজগঞ্জ জেলা শাখায় ২০২২-২০২৩ অর্থ বছরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, মেধাবী এবং  প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৬ নভেম্বর)  সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সমাজকল্যাণ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গণপতি রায়।
আরো উপস্থিত ছিলেন  – জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে – সিরাজগঞ্জের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ৭৫ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ৩০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক দেওয়া হয় এবং ২৭ জন প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৪২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময়ে – ” সুখ”  এনজিওর নির্বাহী পরিচালক  আনোয়ার হোসেন, এনডিপি’র প্রতিবন্ধীতা ও শিক্ষা বিষয়ক কর্মসূচির কর্মকর্তা শিপন চন্দ্র নাগ, এমডিপি নির্বাহী  পরিচালক   মোঃ আসলাম সেখ, এমডিও নির্বাহী পরিচালক   মাছউদ আহম্মেদ রোকনী, কেপিউএস  আশরাফুল ইসলাম, সুখ  এনজিওর নির্বাহী পরিচালক  আনোয়ার হোসেন  সহ বিভিন্ন এনজিও পরিচালকগণ এবং সুবিধা ভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর