সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না 

রিপোর্টারের নাম : / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজগঞ্জ-২ ( সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ উদ্দিন , জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ রজব আলী সরকার,  পৌরআওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন  বি.এম.এ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা  ডাঃ মোঃ  জহুরুল হক রাজা, সাধারণ  সম্পাদক ডাঃ মোঃ আকরামুজ্জামান ,স্বাচিব এর জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা,  জেলা পরিষদের সদস্য একরামুল হক, জেলা যুবমহিলালীগের সভাপতি রুমানা রেশমা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান  জিয়া মুন্সি প্রমুখ ।

প্রধান অতিথি এমপি  সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন- আজকের  এই দিনটি সিরাজগঞ্জ বাসীর জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘ ৫ টি বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ বাসীর এই দাবী বাস্তবায়নের জন্য। অতিশীঘ্রই হার্টের সকল ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে। একদিন এই হার্ট ফাউন্ডেশন হবে উত্তরবঙ্গের সুনামখ্যাত চিকিৎসাসেবা  প্রতিষ্ঠান। এই এলাকা এতদিন অবহেলিত ছিল। একযুগে বছরে যত উন্নয়ন করা হয়েছে যা বিগত বিএনপি-জামাত জোট সরকার আমলে  য়নি। আমরা সিরাজগঞ্জ বাসীর জীবন মান উন্নত করতে নিরলসভাবে  কাজ করে যাচ্ছি। দেশ এখন  উন্নয়নের মহাসড়কে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থবারে প্রধানমন্ত্রী করতে হবে

এ সময় অন্যান্য বক্তারা বলেন, সিরাজগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবী ছিলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের।সেই দাবী নিয়ে জননেত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ বাসিকে এই হাসাপাতাল উপহার দিয়েছেন।আমাদের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে।এই অবহেলিত সিরাজগঞ্জ বাসী এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা পাবে। আমাদের আর এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা যেতে হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর