সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪১৭ পরিবার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মুজিববর্ষে “আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে,উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন`-বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সিরাজগঞ্জে ৪র্থ পর্যায়ে  ৪১৭ টি ভূমিহীন পরিবারের মাঝে প্রদান করা হয়েছে। এ উপহার পেয়ে ভুমিহীন ও গৃহহীনরা খুব খুশি হয়েছেন। তারা বলেন, ‘ছিলাম ভূমিহীন, প্রধানমন্ত্রীর উপহার এখন জমি ও ঘরের মালিক হয়ে এখন স্বপ্নের ঠিকানায়। জমিসহ এ ঘর পেয়ে আমরা আনন্দিত।

( ২২ মার্চ) বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে উপকার ভোগীদের মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে৷ সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার  মাশুকাতে রাব্বি’র   সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ভুমিহীনদের মাঝে ঘরের চাবি সহ সার্টিফিকেট ও অন্যান্য কাগজজাদি  হস্তান্তর করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক  মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার  (বিপিএম) পিপিএম বার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর  কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট   (ভূমি) এস. এ.  রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা  হাসনা হেনা,  আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ড.  জান্নাত  আরা তালুকদার হেনরী, সহ সিরাজগঞ্জ পৌরসভারা প্যানেল মেয়র নুরুল হক,  ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ, ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি সহ সদর উপজেলা পরিষদের সকল কমকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সকল কমকর্তা বৃন্দ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসব ঘরের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৮০ , রায়গঞ্জ ১০০,  উল্লাপাড়া ১০৭,  কাজিপুর ৩০ ওু টি গৃহহীন পরিবার এ ঘর পেয়েছে। এরআগে প্রথম দফায় এ জেলায় সদর ও  সকল উপজেলায় ৭৯৬, দ্বিতীয় দফায় ৪৮১, তৃতীয়  দফায় ৮৩৮, চতূর্থ দফায় সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া  রায়গঞ্জ  এবং কাজিপুর ৪১৭  টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর