রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় কাওয়াকোলা ইউনিয়ন বিজয়ী 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১৪ জুন) বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মোঃ আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ও খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

খেলায় কাওয়াকোলা ইউনিয়ন ৮-০ গোলে বাগবাটী ইউনিয়নকে পরাজিত করে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভেটেনারী সার্জন ডাঃ আশিষ কুমার দেবনাথ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ, সাবেক কৃতি ফুটবলার রেজাউল করিম দিলীপ, শফিকুল ইসলাম প্রিন্স, সেলিম রেজা, হাসান শফিক কল্লোল।

খেলা পরিচালনা করেন আজমহর আলী, রেজাউল করিম খোকন, হাফিজুল ইসলাম ও আবু হানিফ।
খেলার ধারাবিবরণী করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সদর উপজেলার ১০টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বাগবাটী ইউনিয়নের রিফাত শেখ সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।কাওয়াকোলা ইউনিয়নের জাহিদ ম্যান অব দ্যা ফাইনাল ও কাওয়াকোলার গোলকিপার হাফিজুর রহমান সেরা গোলকিপার নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর